শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

বাংলাদেশি হিসেবে পুশ ইন করা ৬ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০৭:৫৯ এএম

শেয়ার করুন:

বাংলাদেশি হিসেবে পুশ ইন করা ৬ ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো (পুশ ইন) ভারতীয় ছয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


গত ২৪ জুন ওই ছয় ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ২০আগষ্ট রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ।

জেলা পুলিশ সুপার রেজাউল করিম জানান, কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে তাদেরকে পুশ-ইন করে বিএসএফ। পরে চাঁপাইনবাবগঞ্জে গোপনে আশ্রয় নেন তারা। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হয়েছে ও ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তরের চেষ্টা করা হবে। তবে তা না হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটককৃত ছয় ভারতীয় নাগরিক হলেন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ (২৮), তার স্ত্রী সোনালী বেগম (২৬) ও তাদের সন্তান মো. সাব্বির(৮) এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম (৩৩) ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (০৬)।
জেলা পুলিশ সুপার রেজাউল করিম  আরও জানান, আটককৃত ভারতীয় নাগরিকদের আত্মীয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকার আইনাল হকের ছেলে হাফু মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বাড়িতেই আটককৃত ভারতীয় নাগরিকরা অবস্থান করছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর