বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই যুবকের কারাদণ্ড

ফেনীর সোনাগাজী উপজেলা দিয়ে প্রবাহিত ছোট ফেনী নদীর পাড় থেকে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু ও মাটি কেটে নদীর পাড় ক্ষতিগ্রস্ত করায় ১৪ আগস্ট বিকেলে দু’জনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

এদিকে বৃহস্পতিবার রাতে ফুলগাজীতে খাল কেটে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

চাঁদপুরে ৪ শতাধিক যানবাহনে তল্লাশি, ৩২ মামলায় দেড় লাখ টাকা জরিমানা

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সোনাগাজীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শরিফ উল্যাহর ছেলে আবদুল করিম (৩৫) ও চর ছান্দিয়া ইউনিয়নের আহসান উল্যাহর ছেলে আবদুল হালিম সামির (২১)। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় দু'জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

thumbnail_1000476533

তিনি আরও বলেন, অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নদীর পাড়সমূহ ভেঙে যাচ্ছে। এর ফলে স্থানীয়রা জায়গা-জমি ভেঙে যাওয়ার হুমকিতে রয়েছেন। এছাড়া ভারী ট্রাকে পরিবহনের ফলে স্থানীয় রাস্তাসমূহও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে ফুলগাজীতে খাল কেটে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মুন্সির হাটের বদরপুর (ফকিরের খিল) তেতৈয়া ছড়া খালে বালু উত্তোলনের অপরাধে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর