মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

রংপুরে বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতা গ্রেফতার

রংপুরে বিশেষ অভিযানে মিঠাপুকুর ও গংগাচড়া উপজেলা থেকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান (৬৫) ও  গংগাচড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আব্দুল মোত্তালেব।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রংপুর জেলার গংগাচড়া উপজেলায় রাষ্ট্রের ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত রাখার উদ্দেশে বিশেষ অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আব্দুল মোত্তালেবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুল মোত্তালেব গংগাচড়ার থানা পাড়ার মোস্তফা কামালের ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন নেতা মহিউদ্দিনসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ

একই অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১২ নম্বর মিলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

আতিয়ার রহমান দূর্গাপুর এলাকার মৃত নুর হোসেনের ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলছে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর