মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

পর ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হওয়ার পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ আবারও সশরীরে ক্লাস শুরু হয়েছে। এরমধ্যে কেটে গেছে এক মাসেরও বেশি সময়। হয়নি ক্লাস-পরীক্ষা। বরং আন্দোলন, শ্লোগান আর অনশনে উত্তাপ-উৎকণ্ঠা ছড়িয়েছে এ বিশ্ববিদ্যালয়।

তবে সকল সংকট কাটিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে রুটিন অনুযায়ী বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন স্বাতী বলেন, ‘আগের রুটিন অনুযায়ী বিভাগের বিভিন্ন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। সকাল থেকেই ক্লাস করছে শিক্ষার্থীরা।’

গত ১৬ জানুয়ারি প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনার পর রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ, মিছিল, অনশন, মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। 

এদিকে গত ১১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দিলে আন্দোলন আপাতত প্রত্যাহার করে তারা এবং ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিন্ডিকেট সভা করে কর্তৃপক্ষ। সিন্ডিকেটে ১৫ ফেব্রুয়ারিতে অনলাইনে ক্লাস এবং ২২ ফেব্রুয়ারিতে সশরীরে ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত হয়।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর