মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

বনলতা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

বনলতা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ভুরুলিয়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছেন। এতে প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা পাশেই রেললাইনে অবস্থান করেন। এরপর সকাল ১১টার দিকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে দেন। পরবর্তীতে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের দাবি, গত ১৩ আগস্ট ও আগামীকাল ১৫ আগস্টের ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের রিট করায় পরীক্ষা স্থগিত করে। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে তারা বনলতা ট্রেন আটকে দেয়। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর