রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ওই নেতার নাম মো. নোমান বাবু (৩৩)। তিনি বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোমান বাবু দলীয় দায়িত্বে থাকাকালীন সংগঠন পরিপন্থি ও অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছেন। যার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের কাছে রয়েছে। এই অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে তার পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে মো. নোমান বাবু বলেন, আমি বহিষ্কারের বিষয়টি শুনেছি। তবে আমাকে একটি নারীর মাধ্যমে ফাঁসানো হয়েছে। যারা আমাকে ফাঁসিয়েছে, তারাই এখন বলবে আমি নির্দোষ।


বিজ্ঞাপন


জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আমরা একটি ভিডিও পেয়েছি। তাতে আমাদের মনে হয়েছে এটি অসামাজিক কাজ। তাই ওই স্বেচ্ছাসেবক দল নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১০ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৮ নম্বর বেগমগঞ্জ ইউনিয়নের তফাদার গেইট এলাকার এক গৃহবধূর ঘরে নোমান বাবুকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্থানীয় নেতারা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর