শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে নিল যুবক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে নিল যুবক

কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পচামাদিয়া গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে যান। কিন্তু এর আগের বাকির টাকা পরিশোধ না করায় দোকানি তাকে আবারও দিতে অস্বীকৃতি জানান এবং আগের বাকি পরিশোধ করতে বলেন। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে আচমকা দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। এসময় স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে।

আরও পড়ুন

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর