সিলেটের শাহপরান এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দগ্ধদের নিয়ে হাসপাতালে আসা সাইদুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিকেজ থাকে বিস্ফোরণে একই পরিবারের দুই ছেলে স্বামী স্ত্রী ও তাদের আত্মীয় দগ্ধ হয়। পরে প্রথমে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সিলেটের শাহ পরান এলাকা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে আমাদের এখানে শিশুসহ পাঁচজনকে আনা হয়েছে। পারভেজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, তার স্ত্রী ফারহানা শরীরে ১০ শতাংশ দগ্ধ, তার দুই বছরের সন্তান মারওয়ান ১৭ শতাংশ দগ্ধ, তার আরেক ৬ বছরের ছেলে মোহাম্মদ তার শরীরে ৪ শতাংশ দগ্ধ ও তার আত্মীয় হেনা তার শরীরে ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে ও দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/ এজে

