বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) আনুমানিক সন্ধ্যা সারে ৬টার দিকে নাসিরকে ধরে রাজধানীর পল্লবী থানায় হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

শনিবার (৯ আগস্ট) সকালে তাকে পল্লবী থানা থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশের একটি টিম। এরপর তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছিল আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। তিনি ফরিদপুর বাসস্ট্যান্ডের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেন। তাকে নিয়মিত মাসোহারা না দিলে পরিবহণ ব্যবসা করা সম্ভব হতো না বলে জানিয়েছেন একাধিক শ্রমিক।

এর আগে, তাকে গ্রেফতারের দাবিতে ফরিদপুর একাধিকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

গোলাম নাসিরের গ্রেফতারে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ফরিদপুর ছাত্র-জনতার উপর হামলার মূলহোতা ছিলেন গোলাম নাসির। তিনি সম্মুখে থেকে নিজে হাতে আগ্নেয়াস্ত্র নিজে আমাদের উপর হামলা করেছিলেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা আরো একটি জোর দাবি জানাই সেটা হলো কোনো আইনজীবী যেন তার পক্ষে না লড়েন।

তিনি আরও বলেন, ধরেন ৫ই আগস্ট হাসিনার পতন হয় নাই। তাহলে এরা আমাদের বাড়িতে খুঁজে খুঁজে মেরে ফেলতো৷ আমাদের ফরিদপুর এর আন্দোলন অত সোজা ছিল না, সেটা প্রতিটা আন্দোলনকারীই জানে। আজকে গোলাম নাসির গ্রেফতার হয়েছে। কিন্তু সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের বলে রাখছি, যারা সেদিন অস্ত্র নিয়ে আমাদের ফরিদপুর এর আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে নামছিলো। তারা মানুষের কাতারে পরে না। তাদের গ্রেফতার না করে যদি উলটো রাজনৈতিক শেল্টার দেন। তাহলে আপনারও হাত ২৪ এর শহীদের রক্তে রঞ্জিত হিসেবে আমরা ধরে নেব৷ এই সন্ত্রাস গুলো যে দলেই যাবে, সেখানে গিয়েই আবার রক্তচোষা হয়ে যাবে৷ এদের আইনের হাতে তুলে দিয়ে আপনাদের অবস্থান ক্লিয়ার করুন।

আরও পড়ুন: সীমান্ত দিয়ে পালানোর সময় ডা. দিপু মনির ভাগ্নেসহ আটক ৪

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান  বলেন, গতকাল সন্ধ্যার দিকে জনগণ গোলাম নাসিরকে ধরে ধোলাই দিয়ে পল্লবী থানায় হস্তান্তর করে। রাতেই ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে সকালে ফরিদপুরে নিয়ে আসে। তাকে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকাল ১১টার দিকে আদালতে তোলা হয়। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর