সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নড়াইলে কেঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

নড়াইলে কেঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় চুলকাটা কেঁচির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় আল-মামুন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২২ জুলাই বিকালে থানার যোগানিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেঁচির আঘাতের শিকার হয় মামুন।  


বিজ্ঞাপন


আল-মামুনের মামা সাংবাদিক আমানত ইসলাম পারভেজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আল-মামুন যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে। সে স্থানীয় যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

স্বজনরা জানান, গত ২২ জুলাই বিকেলে নড়াগাতি থানার যোগানিয়া বাজারে প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে যায় মামুন। সেখানে একই এলাকার নলিন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয় তার। একপর্যায়ে শিমুল নন্দী হঠাৎ চুলকাটার কেঁচি দিয়ে মামুনের গলায় আঘাত করে। তার চিৎকার শুনে চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করে পালিয়ে যায় শিমুল। 

এরপর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করেন এবং পরে মামুনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মামুন মারা যায়।


বিজ্ঞাপন


এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি। এজাহার পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক। 

প্রতিনিধি/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর