মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের বিজ্ঞানাগারে আগুন, ২৫ শিক্ষার্থী আহত 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের বিজ্ঞানাগারে আগুন, ২৫ শিক্ষার্থী আহত 

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

bramon_2


বিজ্ঞাপন


বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়টির নতুন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

এদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে।

bramon_3

এরা হলেন- রোহান (১৫), সাকেরা আক্তার (১৩), ফারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪) ও ফারিয়া আক্তার (১৪)।


বিজ্ঞাপন


এদের মধ্যে রোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন বিজ্ঞান মেলাকে সামনে রেখে শিক্ষার্থীরা বিজ্ঞানাগারে গবেষণা কার্যক্রম চালাচ্ছিল। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। শিক্ষার্থীরা আগুন নেভানোর জন্য পানি ভেবে দাহ্য পদার্থ ঢেলে দেয়। বড় ধরনের অগ্নিকাণ্ড না হলেও আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বিজ্ঞানাগার থেকে নিচে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

bramon_1

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, আহতদের মধ্যে কেউ অগ্নিদগ্ধ হয়নি। তাড়াহুড়া করে নামতে গিয়ে শিক্ষার্থীরা আহত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কারও গাফিলতি পেলে শাস্তি দেওয়ার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর