রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে তার নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার কানে দংশন করে। 


বিজ্ঞাপন


মৃত হাসিবুল হাসান জনি উপজেলার মোল্লাকুয়া গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে মোহরার হিসেবে কাজ করতেন।

মৃতের প্রতিবেশী স্কুল শিক্ষক আব্দুস ছালাম জানান, সোমবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন জনি। ঘুমের মধ্যে বিষধর সাপে তার কানে দংশন করে। এসময় টের পেয়ে পার্শ্ববর্তী গ্রাম সুবিতপুরে এক ওঝার কাছে নিয়ে তাকে ঝাড়ফুঁক করে পরিবারের লোকজন। এরপর বাড়ি এসে আবার শুয়ে পড়েন জনি। পরে আরও অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে ৫টায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। এসময় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭টার দিকে ওই যুবক মারা যান।

আরও পড়ুন: ১৬ বছর দুঃশাসনের ক্ষোভের বিহিঃপ্রকাশ ৫ আগস্ট: ড. আব্দুল মঈন খান

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, রাতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দ্বায়িত্বে ছিলেন। তবে রোগীর অবস্থা শেষ পর্যায়ে পৌঁছালে পরিবার তাকে হাসপাতালে এনেছিলেন। হাসপাতালে আনার পর রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মৃত হাসিবুলের স্বজনরা জানান, পারিবারিক ভাবে মঙ্গলবার বিকেলে তার দাফন সম্পন্ন করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর