বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল 
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার (৩ আগস্ট) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।


বিজ্ঞাপন


মৃত রিয়াজ হোসেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৬৮ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে তিনজন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় দু’জন ও পিরোজপুরে ১০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর