স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে উপ সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ, অবাঞ্ছিত কর্মকর্তার আত্মীকরণের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে সারা দেশের মতো গাজীপুরে মানববন্ধন করেছেন এলজিইডি চাকরি প্রত্যাশীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ডুয়েট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধন চলাকালে রাসেল রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন— হৃদয় সাহা, রানা মিয়া, আমিরুল ইসলাম, নূর সাঈদ।
বক্তারা বলেন, গত ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ২ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় ভুক্তভোগী শত শত চাকরিপ্রত্যাশীরা প্রায় ৫০ বারের বেশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করে হতাশ হয়ে ফিরে এসেছেন। এখন দ্রুত সময়ে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা গ্রহণসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী ৬ আগস্ট এলজিইডি ব্লকেট ঘোষণা দেন বক্তারা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




