কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে স্ত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বামী আবুল বশরকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী।
বিজ্ঞাপন
গ্রেফতার যুবক কুমিল্লা জেলার সদর উপজেলার দক্ষিণ ইউনিয়নের ভাগালপুর গ্রামের চৌধুরী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, গেল ২৪ জুলাই বেলা ১১টায় সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে একজন পুরুষ এক নারীকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা বাংলাদেশ পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে একই এলাকা থেকে সোমবার গ্রেফতার করেছে। একইসাথে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।
বার্তায় আরও উল্লেখ রয়েছে, অভিযুক্ত ও ভুক্তভোগী পরস্পর স্বামী-স্ত্রী। অভিযুক্ত বশর প্রায়ই যৌতুক দাবি করে ভুক্তভোগীকে মারধর করতেন। তেমনি ঘটনার দিন গত ২৪ জুলাই সকালে যৌতুক আদায় করার জন্য মারধর করে। এ ব্যাপারে নিয়মিত মামলা লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




