মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

ইউটিউবার তৌহিদ আফ্রিদির নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা: যুবক আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

ইউটিউবার তৌহিদ আফ্রিদির নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা: যুবক আটক
প্রতীকী ছবি

তৌহিদ আফ্রিদি আশ্রয় কেন্দ্রে ত্রাণ পাঠাবে গাড়ি ভাড়া বাবদ ১৫ হাজার টাকা দিতে হবে সঙ্গে একটি মোটরসাইকেল লাগবে। এভাবে অভিনব কৌশলে প্রতারণা করতে গিয়ে ফেঁসে গেছে তরুণ।

বুধবার (২২ জুন) রাতে ৮টার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি আশ্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক জাকিরিয়া হোসেন (২০) জকিগঞ্জ উপজেলার বারহাল নিদনপুর গ্রামের কামাল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুন) রাতে ৮টার উপজেলার সরকারি এমসি একাডেমি আশ্রয়কেন্দ্রের সুপারভাইজার নাহিদ আহমদের কাছে জাকারিয়া হোসেন নামের একজন বলে দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি তাকে পাঠিয়েছেন এই আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে যাওয়া জন্য। সেই সঙ্গে তৌহিদ আফ্রিদি নাকি এই আশ্রয়কেন্দ্রে দুই ট্রাক ত্রাণ পাঠাবে। তবে ট্রাক দুটি সিলেট শহরে আটকা পড়েছে। এজন্য তাকে এক মোটরসাইকেল ও ১৫ হাজার টাকা দিতে হবে। এছাড়াও বিভিন্ন মিথ্যা তথ্য দিতে থাকে। পরে তাকে  আটক করে পুলিশে সোপর্দ দেওয়া হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে প্রতারকে ধরে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর