সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রেমে সাড়া না দেওয়ায় অপহরণ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

প্রেমে সাড়া না দেওয়ায় অপহরণ, গ্রেফতার ১

নেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. হৃদয় খাঁনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ জুলাই) ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

হৃদয় উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাবার মোবাইল ফোনে প্রায় সময়ই হৃদয় কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠাতেন এবং ছাত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইতেন। হৃদয়কে ম্যাসেজ ও কল করতে নিষেধ করেন ওই ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় হুমকি ও ভয়-ভীতি দেখায়। পরে গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। 

এ সময় আগে থেকে ওত পেতে থাকা হৃদয় ও তার সহযোগীরা গলায় আর মুখে গামছা পেঁচিয়ে এ স্কুলছাত্রীকে অপহরণ করে। তখন পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে ভোর ৪টার দিকে ওই ছাত্রী তার দাদার মোবাইলফোনে কল করে উদ্ধারের জন্য সহায়তা চান। পরে পরিবারের লোকজন গিয়ে উপজেলার গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে তাকে উদ্ধার করে। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় হৃদয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এতে অজ্ঞাত আরও দু’জনকে আসামি করা হয়। 

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হৃদয়কে সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। এদিকে ওই মেয়ের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর