বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৮ জুলাই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৮ জুলাই

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনী তপশিল আগামী ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে। একইসঙ্গে রাবির ওয়েবসাইটে ওই ঘোষণার পরে তফসিল পাওয়া যাবে।

আরও পড়ুন

রাকসু নির্বাচনের এক দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

উল্লেখ্য, রাকসু নির্বাচনের জন্য পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করে। ওই রোডম্যাপ অনুযায়ী, ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তিগ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারিত ছিল। এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

রোড ম্যাপ অনুযায়ী, চলতি বছরের জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর