বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে সবুজ ফণীমনসা সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে সবুজ ফণীমনসা সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজার কলার আড়ত থেকে একটি সবুজ ফণীমনসা সাপ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) বিকেলে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।


বিজ্ঞাপন


এর আগে হঠাৎ করে আড়তের একটি কলার ছড়ির ভেতরে সবুজ রঙের সাপ দেখে দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন। তখন বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তারা সাপটি শনাক্ত করে সেটিকে উদ্ধার করেন। পরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক সজল দেব বলেন, উদ্ধার করা প্রাণীটি সবুজ ফণীমনসা সাপ। এটি নির্বিষ প্রজাতির। সবুজ ফণীমনসা অত্যন্ত সরু ও লম্বা দেহ বিশিষ্ট সাপ, যা গাছের ডালপালা বা পাতার মতো দেখতে। এর শরীর উজ্জ্বল সবুজ রঙের এবং চোখ দু’টি বড় ও সামনের দিকে কিছুটা বেরিয়ে থাকে, যা অন্য সাপের তুলনায় ব্যতিক্রমী। 

চোখের এই গঠন ও অবস্থানের কারণে অন্যান্য সাপের চেয়ে ভালো দেখতে পায়। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলায় বেশি সক্রিয়। খুবই ধীরগতিতে চলে এবং সাধারণত গাছের ডালে, ঝোপে বা পাতার আড়ালে লুকিয়ে থাকে। নিজেদের আত্মরক্ষার জন্য গলা ফোলায় এবং মুখ খুলে ভয় দেখায়, যদিও সাধারণত আক্রমণ করে না। সাধারণত ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি খেয়ে এরা বেঁচে থাকে।

সজল দেব জানান, গরমের কারণে সাপটি কলার ছড়ির ভেতরে লুকিয়ে ছিল। কলার সঙ্গে বাগান থেকে শহরে চলে আসে। তাই গাছ থেকে কলা আনার সময় একটু দেখে আনা উচিত। প্রাণীটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগির প্রাণীটি বনে অবমুক্ত করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর