বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০৭:৪০ এএম

শেয়ার করুন:

ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সাড়ে ৬টার দিকে ইবি থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ তোলা হয়। এদিকে রাত ৮টায় কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক ড. সুতাপ রায় উদ্ধার করা লাশকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


নিহত বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ। তিনি তার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আহসান হাবিবুল্লাহর সন্তান।

thumbnail_1000114213

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে অনেকে পুকুরের মধ্যখানে মরদেহটি একটু ভেসে থাকতে দেখেন। তবে ময়লা মনে করে তারা গুরুত্ব দেননি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি পাড়ের দিকে আসতে থাকলে বিষয়টি জানাজানি হয়।  পরে ঘটনাস্থলে নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশের উপস্থিতিতে মরদেহটি পুকুর থেকে তোলা হয়। পরে মরদেহটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

পুকুর পাড়ে অবস্থিত দোকানি আকমল বলেন, দুপুর ১টার দিকে দেখি কেমন একটা উঁচু হয়ে আছে। মনে হচ্ছিলো প্যান্ট ভেসে আছে। পরে আসরের দিকে দেখি মাথা ভেসে উঠেছে। তখন বিষয়টি জানাজানি হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

এদিকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী জাফর বলেন, আমি হল ডাইনিংয়ে যাওয়ার সময় সাজিদকে দেখি।  তখন মনে হচ্ছিল ওর খুব মন খারাপ।

এছাড়া দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ইনসানের দাবি, মৃত্যুর খবরের আগে সাজিদকে বিকেল ৫টা ৫ মিনিটে (আনুমানিক) কল দেই। সাজিদের ফোন কল ধরা হয়েছিল। কয়েক সেকেন্ড হ্যালো হ্যালো করলেও সাজিদের ফোন থেকে কেউ কথা বলেনি।

ইবির চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. শাহেদ আহমেদ বলেন, মনে হচ্ছে কমপক্ষে ৩-৪ ঘণ্টা আগেই মারা গেছে। কোনো পালস পাইনি। শরীর ফুলে গেছে।  নাক দিয়ে রক্ত বের হয়েছে।  তবে কিছু মেডিকেল নিয়ম ও আইনি বিষয়ের কারণে আমরা এখানেই মৃত ডিক্লেয়ার করতে পারি না। মূলত ডিক্লেয়ারেশনের জন্যই কুষ্টিয়া পাঠানো হয়েছে।

ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, লাশ পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশ উত্তোলন করা হয়েছে। কোনো আঘাতের চিহ্ন এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর