মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাঁদপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

চাঁদপুরে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৪ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এলাকার একটি যাত্রীবাহী বোট তল্লাশি করে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে জব্দ করা আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে।


বিজ্ঞাপন


মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর