বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় তিন চীনা নাগরিকসহ ৬ জনের জেল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তিন চীনা নাগরিকসহ ৬ জনের জেল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন: চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩); এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে সীসা কারখানা স্থাপন করে সেখানে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। ওই কারখানায় সীসা গলানোর ফলে পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছিল। কারখানাটি থেকে দেশের বিভিন্ন স্থানে সীসা সরবরাহ করা হতো।

অভিযানে কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত তিন চীনা নাগরিকসহ মোট ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

প্রতিনিধি/একেবি

 
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর