শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) দুপুরের দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত শিশুরা হলো- রোকাইয়া আকতার (৪) ও সুবাইতা খাতুন (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

রোকাইয়া আকতার তালুক সর্বানন্দ গ্রামের রাব্বিবুল ইসলামের মেয়ে ও সুবাইতা খাতুন সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানায়, ওই সময় শিশু রোকাইয়া ও সুবাইতা বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দেখতে পেয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ছালেক মন্ডল বলেন, আমার ওয়ার্ডের এক শিশু তার নানা বাড়ি সুন্দরগঞ্জে পানিতে ডুবে মারা গেছে বলে খবর শুনেছি। এছাড়া সেখানে আরও এক শিশু মারা গেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, তালুক সর্বানন্দ এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর