রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরগুনার আলোচিত রিফাত হত্যার ৬ বছর আজ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

বরগুনার আলোচিত রিফাত হত্যার ৬ বছর আজ

বরগুনার আলোচিত চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার আজ ছয় বছর পূর্ণ হয়েছে। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। এ ঘটনায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ প্রধান আসামি মিন্নিসহ দোষীদের দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

রিফাত হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এরপর রায় অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। তবে ছয় বছর পার হলেও এখনও প্রধান আসামির ফাঁসির রায় কার্যকর হয়নি।


বিজ্ঞাপন


রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, দ্রুত ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা করুন। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিন্নির বাবা হাইকোর্ট থেকে মেয়ের মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রিফাত হত্যা মামলায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালত মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন। পরে মিন্নিকে গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর সামনেই রিফাতকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন বিকেলে তিনি মারা যান।

ঘটনার পর নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি ছিল নয়ন বন্ড। পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন নিহত হয়।


বিজ্ঞাপন


রিফাত হত্যা মামলার তদন্তের দায়িত্বে ছিলেন- তৎকালীন বরগুনা থানার ওসি মো. হুমায়ুন কবির। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও এখনও রায় কার্যকরের অনিশ্চয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন রিফাতের পরিবার। তারা দ্রুত ন্যায়বিচার বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর