শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রিমান্ড শেষে ফুরফুরে মেজাজে মমতাজ, আদালতে এলেন গোলাপি জুতা পরে

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

রিমান্ড শেষে ফুরফুরে মেজাজে মমতাজ, আদালতে এলেন গোলাপি জুতা পরে
মমতাজ বেগম

চার দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে আনা হয়েছিল। এ সময় তাকে ফুরফুরে মেজাজে দেখা যায়। এছাড়াও তার পায়ে ছিল নতুন গোলাপি রঙের জুতা (কেডস)।

শুক্রবার (৩০ মে) সকালে চার দিনের রিমান্ড শেষে হরিরামপুর থানা থেকে কড়া নিরাপত্তা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ আদালতে আনা হয় মমতাজ বেগমকে। তবে এই চার দিনের রিমান্ড শুনানি ছিলো সিংগাইর থানার হত্যা মামলার।  


বিজ্ঞাপন


এ সময় আদালতের শুনানি শেষে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ডের জন্য পূনরায় হরিরামপুর থানায় পাঠানো হয়েছে মমতাজ বেগমকে।

    আরও পড়ুন

 হত্যা মামলার আসামি হিসেবে মানিকগঞ্জ আদালতে কণ্ঠশিল্পী মমতাজ
আদালত চত্বরে মমতাজকে পঁচা ডিম আর জুতা নিক্ষেপ
 কণ্ঠশিল্পী মমতাজের ৬ দিনের রিমান্ড

তবে আজ বিএনপির কোনো নেতা-কর্মীকে আদালত চত্বরে দেখা যায়নি। যদিও এর আগে তাকে ডিম ছুড়েছিল বিক্ষুব্ধরা।


বিজ্ঞাপন


কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে পুনরায় ২ দিনের রিমান্ডের জন্য আবারো হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বলেন, হরিরামপুরে ভাঙচুর ও মারামারির মামলায় আদালত মমতাজ বেগমকে দুই দিনের রিমান্ড দিয়েছিলেন। সে কারনে আজ আবারো তাকে হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সিংগাইর থানার ভবন ঝুকি পূর্ণ থাকায় মমতাজ বেগমকে হরিরামপুর থানায় রেখে চার দিনের রিমান্ড শুনানি করা হয়েছে।

গত ২২মে মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলায় চার দিন ও হরিরামপুর থানার ভাঙচুর ও মারামারির মামলায় ২ দিনসহ মোট ছয় দিনের রিমান্ড দিয়েছিলেন মমতাজ বেগমকে আদালত। সে কারনে গত ২৭ তারিখে সিংগাইরের হত্যা মামলার চারদিনের রিমান্ডের জন্য মমতাজ বেগমকে হরিরামপুর থানায়া পাঠানো হয়ে ছিলো।

তবে আদালত চত্বরে আজ মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম বা জুতা নিক্ষেপের ঘটনা ঘটেনি। এছাড়া আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তার চাদরে ঘেরা।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর