সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

কামড় দেওয়ার পর সাপটিকে মেরে টিকটক, অতঃপর...

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

কামড় দেওয়ার পর সাপটিকে মেরে টিকটক, অতঃপর...

সিরাজগঞ্জে কামড় দেওয়ার পর সাপটিকে পিটিয়ে মেরে টিকটক করে তানিয়া। কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে তার মাকে জানায় স্কুলছাত্রী।

রোববার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বাথরুমে যাওয়ার সময় একটি গোখরা সাপ তাকে কামড়ে দেয়।


বিজ্ঞাপন


সিরাজগঞ্জের তালম ইউনিয়নের মেয়ে তানিয়া (১৫)। স্থানীয় তালম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি টিকটক করা তার নেশা। 

জানা যায়, বাথরুমে যাওয়ার সময় একটি গোখরা সাপ তাকে কামড়ে দেয়। বিষয়টি আমলে না নিয়ে বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে টিকটক করে তানিয়া। পড়ে বিষক্রিয়া শুরু হলে মাকে জানায়। তার মায়ের চিৎকারে বাবা এসে ক্ষতস্থানের ওপরে বাঁধন দিয়ে রাতভর এলাকার বিভিন্ন ওঝার কাছে নিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। তাতে পরিস্থিতি আরও অবনতি হলে ভোররাতে তানিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ততক্ষণে মেয়েটি কোমায় চলে যায়। 

তানিয়ার বাবা আবু তাহের বলেন, তানিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ায় আমরা আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার ছিল না।  এ সময় চিকিৎসকরা জরুরিভাবে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্নিত করেন। সে অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়।

তিনি জানান, অ্যান্টিভেনম দেওয়ার পর ধীরে ধীরে কোমায় থেকে স্বাভাবিক হতে থাকে এবং ঘটনার দুই দিন বাদে তানিয়ার জ্ঞান ফিরে আসে। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে চিকিৎসকরা আরও কয়েক দিন পর্যবেক্ষণে থাকতে বলেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধ/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর