শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ২১ মে ২০২৫, ১০:০৯ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন 

নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় প্রতিষ্ঠিত ওই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চাঁদপুরে মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি

শিক্ষার্থীরা অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাকে পদত্যাগের দাবি জানায়। 

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে অধ্যক্ষের বিরুদ্ধে নানান স্লোগান দেয়। 

আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষককে মারধর করায় সড়ক অবরোধ


বিজ্ঞাপন


এ বিষয়ে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করুক, এটা আমি চাই। কিন্তু, তারা আমার অফিস কক্ষে তালা দিয়েছে। অফিসের সামনে থেকে আমার নেমপ্লেট তুলে নিয়ে গেছে। আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ দেওয়া হয়েছে তার সবই মিথ্যা। অভিযোগের তদন্ত হোক, দোষী প্রমাণিত হলে আমার শাস্তি হোক। তবে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। 

তিনি আরও বলেন, কলেজের কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেছেন। তারা অনিয়ম করে ধরা পড়ে কমিটির শাস্তির মুখে আছেন। তাই, নিজেদের বাঁচাতে কিছু শিক্ষার্থীকে উসকে দিয়ে এসব কর্মকাণ্ড করাচ্ছেন। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর