শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২০ মে ২০২৫, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক দম্পতি আহত হয়েছেন। এর প্রেক্ষিতে প্যারাসেইলিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ওই দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, ‘দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসঙ্গে দুজনকে নিয়ে প্যারাসেইলিং করা হয়। এ সময় তারা ছিটকে গিয়ে আহত হন।’

তিনি আরও বলেন, ‘আমরা প্যারাসেইলিং পরিচালনার সামগ্রী জব্দ করেছি, তবে মালিক ও কর্মীরা পালিয়ে গেছেন। কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এদিকে ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারীরা ওই দম্পতিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন বলে জানা গেছে। তারা এখন কোথায় আছেন, তা জানতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। কক্সবাজারের সব হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর