নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের কব্জি কাটার প্রতিবাদে এবং অপরাধীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ কর্মসূচিতে এলাকাবাসীর সঙ্গে অংশগ্রহণ করেছেন তাদের মা-বাবা।
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে কোম্পানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
আরও পড়ুন: ছোট ভাইকে কুপিয়ে হত্যার পর বড় ভাই আটক
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন - বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, কাউন্সিলর নুর নবী সবুজ, আবদুল মন্নান, আবদুস সাত্তারের বাবা তোফাজ্জল হক ও মা মাকসুদা আক্তার প্রমুখ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় রাতে মামলার প্রধান আসামি রমজান আলী মিশন ও তার শ্যালক আকাশকে সুবর্ণচর থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু
প্রসঙ্গত, গত ১৩ মে মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ছয় চৌকিদার বাড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুস সাত্তার বাদশা নামে এক যুবকের হাতের কব্জি কেটে দিয়েছিল তার আপন বড় ভাই রমজান আলী মিশন। এ ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নুপুর বাদী হয়ে তার বড় ভাই রমজান আলী মিশনকে প্রধান আসামি করে এবং চারজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
প্রতিনিধি/ এমইউ




