শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি, বাগেরহাট 
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা 

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সুনীল মাতা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই। 

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত কৃষক সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। 

আরও পড়ুন: ‘তোদের ৫ দিন পরে এসে দেখে নিবো’ বলে চোরের হুমকি

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক দ্বন্দ্ব ও সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার সময় সুনীল মাতাকে তার আপন বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নিলকান্ত মাতা ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়ির সামনে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রতিপক্ষের হামলায় মাদরাসা শিক্ষক নিহত

এ বিষয়ে থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, সীমানা সংক্রান্ত বিরোধের কারণে শনিবার বিকেলে সুনীল মাতার সঙ্গে ঝগড়া হয় তার বড়ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্তর। ওই ঘটনার জের ধরে রাত ৯টার দিকে নিখিল ও নীলকান্ত কৃষক সুনীলকে কুপিয়ে জখম করে।

বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে সুনীল মাতার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি । 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর