বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম সংগ্রহ।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে শহরের আদর্শ মহিলা কলেজ এলাকার একটি আমবাগান থেকে এ কাযক্রম শুরু হয়।


বিজ্ঞাপন


গাছ থেকে আম ভেঙে চলতি মৌসুমের সংগ্রহ কাযক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ফলে জ্যেষ্ঠের প্রথম দিন থেকেই বাজারে মিলবে চুয়াডাঙ্গার উৎপাদিত আম।

এ উপলক্ষে মহলদার আম্রকাননে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ পরিচালক দেবাশীষ কুমার দাস ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে জেলার বাগানের আটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের দিন নির্ধারন করা হয়। সে অনুযায়ী আম সংগ্রহ শুরু হয়েছে। এছাড়া আগামী ২২ মে হিমসাগর, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৫ জুন, ফজলি ১৫ জুন এবং বারি-৪ জাতের আম ২৮ জুন থেকে সংগ্রহের অনুমতি দেয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতারের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, জেলার চারটি উপজেলায় ২৩০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। যা থেকে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন সম্ভব হবে। প্রতি কেজি আম বাজার পযায়ে উৎপাদন মূল্য গড়ে ৩০-৪০ টাকা ধরা হয়েছে। যা থেকে প্রায় দেড়শ কোটি টাকার আম বেচাকেনা হবে বলে আশা করা যাচ্ছে।


বিজ্ঞাপন


জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, দেশের যেসব এলাকা আম উৎপাদনের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম চুয়াডাঙ্গা। বিশেষ করে হিমসাগর জাতের আমের সুখ্যাতি রয়েছে দেশ ও বিদেশে। আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে চায়। এজন্য কোনভাবেই অপরিপক্ক আম বাজারজাত করা যাবে না বলে চাষীদের নির্দেশনা দেয়া হয়েছে। তবে পরিস্তিতি বিবেচনায় আম সংগ্রহের দিন পরিবর্তন হতে পারে। এছাড়া আমের সরবরাহ ও বাজারজাতকরণে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে আমাদের নজর রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর