শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সীমান্তের ধানখেত থেকে ড্রোন উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

সীমান্তের ধানখেত থেকে ড্রোন উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকার ধানখেত থেকে ড্রোন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত ১০টার সময় ড্রোনটি উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


এর আগে স্থানীয় এক কৃষক ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় ড্রোনটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

হাকিমপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের চারশ গজ অভ্যন্তরে ধানখেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্পু কাজ করছিলেন। এ সময় ধানখেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন দেখে সেটি নিয়ে বাসায় যান। 

পরে তিনি নিজেই থানা পুলিশকে এ বিষয়টি অবগত করেন। এরপর রাত ১০টার দিকে পুলিশ ও বিজিবি তার বাড়ি থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর