শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের ২ গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা  
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের ২ গরুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে  বজ্রপাতে এক কৃষকের দু’টি গরুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ মে) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চীনাকুরি বিলে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত কৃষক জামাল মিয়া (৩০) ওই ইউনিয়নের নেতপাড়া গ্রামের বাসিন্দা। গরু দু’টির বর্তমান বাজার মূল্য প্রায় লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক জামাল মিয়া চীনাকুরি বিলে ঘাস খাওয়ার জন্য গরু দু’টিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরু দু’টি ঘটনাস্থলেই মারা যায়। বৃষ্টি শেষে জামাল মিয়া মাঠে গিয়ে গরু দু’টিকে মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

কৃষক জামাল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে চীনাকুরি বিল থেকে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরু দু’টি মারা গেছে। আমি অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালাই, পাশাপাশি গরু দু’টি লালনপালন করছিলাম । আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। 

স্থানীয় বাসিন্দা আজারুল ইসলাম রিয়ান বলেন, দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরু দু’টির আনুমানিক মূল্য লাখ টাকা । তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান। 


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, এ বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর