বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৮:৫৬ এএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের লকির মিয়া তালুকদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের  বন ও পরিবেশ সম্পাদক শাহজাহান তালুকদার (৫৮) এবং দাউদনগর গ্রামের আজিজুর রহমানের ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান জীবন (৩২)। 


বিজ্ঞাপন


রোববার (১১ মে) দিনগত রাতে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর