বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

পুলিশের বাসা থেকে পিস্তল চুরি, চোরের সন্ধানে পুরস্কার ঘোষণা ওসির

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১০ মে ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

পুলিশের বাসা থেকে পিস্তল চুরি, চোরের সন্ধানে পুরস্কার ঘোষণা ওসির

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। ওই ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা এবং ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম।

শনিবার (১০ মে) দুপুরে স্থানীয় সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন তিনি।


বিজ্ঞাপন


এর আগে গত সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থ তলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন

পুলিশ কর্মকর্তার বাসা থেকে পিস্তল চুরি, এসআই ক্লোজড

এ ঘটনায় তাৎক্ষণিক এসআই মো. রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরবর্তীতে থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে।

ঘটনার পর ৫ দিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যুবকই চুরি করেছে বলে পুলিশের ধারণা।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারে তাকে ৫০ হাজার টাকা অথবা ধরিয়ে দিতে পারে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যপ্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর