শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন


কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিং গুলো সম্পন্ন করা হচ্ছে।

এর আগে, শুক্রবার ভোরে নারায়নগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর