শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

লিটনের ব্যক্তিগত সহকারী টিটু গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

লিটনের ব্যক্তিগত সহকারী টিটু গ্রেফতার
আব্দুল ওয়াহেদ খান টিটু

ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ মে) ভোরে নওগাঁর বদলগাছি থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নগরীতে কিশোর গ্যাং চক্রের অন্যতম হোতা তিনি। এছাড়া তিনি লিটনের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

পুলিশ জানিয়েছে, বদলগাছিতে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন টিটু। সাগর জেলায় জনি গ্রুপের সঙ্গে রাজনীতি করতেন। সেখানে আত্মগোপনে ছিলেন টিটু। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বদলগাছি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর