বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

বগুড়ায় দিগন্ত ডায়াগনস্টিককে জরিমানা ও সিলগালা

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

diagnostic centre

বগুড়ায় দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে যৌথবাহিনী। অভিযানে ওই ক্লিনিক কর্তৃপক্ষকে আর্থিক জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

রোববার (৪ মে) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ওই ক্লিনিকে অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


1000025978

জেলা প্রশাসন সূত্র জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুঁসলিয়ে দালাল চক্রের সদস্যরা বেসরকারি এই ক্লিনিকে নিয়ে আসেন। নানান পরীক্ষা-নিরীক্ষার পর ভুয়া রিপোর্ট ধরিয়ে দিয়ে রোগীদের ২ থেকে ৫ হাজার পর্যন্ত হাতিয়ে নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। যৌথবাহিনীর অভিযানে মেলে এর সত্যতা। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারসহ নানান অনিয়মের অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়৷ ওই সময় দালাল চক্রের মাধ্যমে ৬ রোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া ১২ হাজার টাকা ফেরত দেয় দিগন্ত ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। আর ক্লিনিকের ভুয়া রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়ায় ডা. আবু আহমেদ ফয়সালের কাছ থেকে নেওয়া হয় মুচলেকা। দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জরিমানার টাকা পরিশোধ করেন।

আরও পড়ুন

হাতিয়ায় কৃষি উপ-সহকারীর বিরুদ্ধে প্রণোদনার বীজ আত্মসাতের অভিযোগ

অভিযানে জেলা প্রশসানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম ও সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ নেতৃত্ব দেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এর আগে ২০২২ একই অভিযোগগুলোতে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ২০২৪ সালে দেড় লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসন৷

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর