বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০২ মে ২০২৫, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এসএম রফিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রফিক কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 


বিজ্ঞাপন


পুলিশ জানায়, নাশকতা মামলার আসামি রফিককে বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার রফিকের স্বজনরা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রফিক আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার নিজ বাড়িতে ফেরেন। এরপর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে গড়াই নদীর শহিদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে যান তিনি। রাত ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। পরে রফিককে কুমারখালী থানায় পাওয়া যায়।

গত ৯ ফেব্রুয়ারি কুমারখালীর পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় রফিককে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার রফিকের স্ত্রী আছমা খাতুন বলেন, সন্ত্রাসীরা আমার স্বামীকে হত্যার জন্য অপহরণ করেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। রফিক আওয়ামী লীগ করায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।


বিজ্ঞাপন


কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, নাশকতা মামলার আসামি রফিককে স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর