বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের ৫ সদস্য আহত, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১১:১৮ এএম

শেয়ার করুন:

মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের ৫ সদস্য আহত, গ্রেফতার ৩

ফেনীতে মাদক বিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মাদক কারবারি আলমগীরের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ২ বস্তা মদসহ আলমগীর ও জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। এক পর্যায়ে গ্রেফতাররা চিৎকার শুরু করলে আশপাশে থাকা মাদক কারবারি ও স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা করে জয়নাল ও আমগীরকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে পুলিশের ওপর হামলা ও মাদক কারবারের অভিযোগে স্থানীয় শফি উল্যাহর ছেলে জয়নাল আবদীন সিফাত (২০), তার মেয়ে রুজিনা আক্তার (৩২) ও রহিম উল্যাহর স্ত্রী রূপধনকে (৪৮) গ্রেফতার করে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছাগলনাইয়ায় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তানভীর মেহেদী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর আহত হয়েছেন। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে হামলার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ সদস্য তানভীর মেহেদী বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যেই এসব মামলায় সিফাত, রোজিনা ও রুপধন নামের ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও এসব মামলায় পলাতক আসামি মো. আলমগীর হোসেন (৩৭), মো. আবদুল হালিম (৪০), আব্দুল মান্নান বাবু (২৭), হালিমা খাতুন (৬০), সেলিনা আক্তার (২৬), সখিনা বেগম (৩০), মো. সাহাব উদ্দিনসহ (৩২) অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর