বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে প্রাণ দিলো যুবক

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে প্রাণ দিলো যুবক

রাজবাড়ীর পাংশায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মধ্যরাতে বউয়ের ওড়না দিয়ে ফাঁস নিয়ে মো. নাঈম মোল্লা (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত ২ টা ৩০ মিনিটে নিজের থাকার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। 


বিজ্ঞাপন


নিহত যুবক নাইম উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি গ্রামের মালয়েশিয়া প্রবাসী কামরুল হাসানের ছেলে।

স্থানীয়রা বলেন, নাঈমের একটি দোকান ছিল। দোকান চালাতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে যায়। সেই ঋণ পরিশোধ করতে না পেরে নাঈম আত্মহত্যা করেছে বলে সকলের ধারনা। নাঈম কিছুটা মাদক আসক্ত ছিল। রাতেও সে কিছু একটা খেয়ে বাড়িতে ঘুমাতে এসেছিল বলেও জানা যায়।

এ ঘটনা তার স্ত্রী মুক্তা খাতুন বলেন, আমার স্বামী রাত ৯টার দিকে বাসায় ফিরে আমার শশুরের সাথে ফোনে কথা বলেন। এসময় আমরা বুঝতে পারি যে সে বাহির থেকে ঘুমের ঔষধ বা কিছু একটা খেয়ে এসেছে। যে কারনে কিছুটা মাতাল অবস্থায় ছিলো। এ কারনে রাতের খাবার না খেয়ে সে ওই ভাবেই ঘুমিয়ে পরে। এবং তার সাথে আমিও ঘুমিয়ে পরি। রাতে আমি বাইরে যাওয়ার জন্য উঠলে দেখতে পাই আমার স্বামী ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে আছে। তখন আমি চিৎকার করে সবাইকে ডাক দেই। আমার স্বামী দোকান চালাতে গিয়ে কিছু টাকা ঋন থাকার ফলে অনেক হতাশাগ্রস্থ ছিলেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর