মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
নিহত ইমতিয়াজ আহমেদ প্রান্ত | ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ইমতিয়াজ আহমেদ প্রান্ত (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জেলা মৎস্য অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রান্ত বিসিক এলাকার খলিফা বাড়ির আবুল খায়েরের ছেলে। তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্ব দিক থেকে মোটরসাইকেল যোগে বাসার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তার উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) জহিরুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর