বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

কসবায় পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

কসবায় পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল খায়ের মোল্লা (৪৫) ও জাকারিয়া মোল্লা (২০) নামে দুইজনের মৃত্যু হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের মোল্লা ওই এলাকার আতিকুর রহমান মোল্লার ছেলে এবং জাকারিয়া মোল্লা একই এলাকার আবু তাহেরের ছেলে।


বিজ্ঞাপন


কসবা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মোল্লা বাড়ির নিজস্ব মালিকানাধীন একটি পুকুর বৈদ্যুতিক মোটরের সাহায্যে সেচ দেওয়া হচ্ছিল। দুপুরে মোটরে কাজ করার সময় হঠাৎ করে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর