শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

গাজায় হামলার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

গাজায় হামলার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়। তবে জরুরি ও পচনশীল পণ্য হিসেবে কাঁচাবাজার এবং ওষুধের দোকান খোলা ছিল।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনি শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এর আগে সকাল থেকেই নগরীর ছোট-বড় বিপণিবিতান, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে কর্মচারী ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপার মার্কেটের সামনে সমবেত হন। সেখানে আধাবেলা ধর্মঘটে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তারা। পরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দোকান মালিক সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আল্লাহর দরবারে ফিলিস্তিনবাসীর জন্য প্রার্থনা করেন।

পরে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া সবাইকে নিয়ে একটি বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ধর্মঘটে অংশ নেন রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন: রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বারের পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর