বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১০:১২ এএম

শেয়ার করুন:

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, স্বামীর আত্মহত্যা

নাটোরের সিংড়ার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী। সেই দুঃখে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাঁড়াবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত নাঈম হোসেন (২০) ডাহিয়া ইউনিয়নের গাঁড়াবাড়ি গ্রামের বাসিন্দা আবু বক্কার বাবুলের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছর আগে বিয়াশ গ্রামের নজরুল ইসলাম মেয়ে মোছা. সাদিয়ার (১৮) সঙ্গে গাঁড়াবাড়ি গ্রামের বাবুল হোসেনের ছেলে নাঈমের বিয়ে হয়। শুক্রবার রাতে নাঈমের স্ত্রী সাদিয়া একই গ্রামের আ. রহমানের ছেলে সেলিমের সঙ্গে পালিয়ে যায়। পরে স্বামী নাঈম মনের দুঃখে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্বজনরা চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন

আদালতের মালখানা থেকে চুরি হওয়া টাকাসহ স্বর্ণ-রূপা উদ্ধার

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী সাদিয়া পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় মনের দুঃখে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে নাঈম।


বিজ্ঞাপন


সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ছেলেটি সকালে গ্যাস ট্যাবলেট খায় । চিকিৎসার জন্য তাকে বগুড়ায় নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়। লাশ হাসপাতালে রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর