শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ধানক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

ধানক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ

টাঙ্গাইলের কালিহাতীতে ধানক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার আউলিয়াবাদ গ্রামের মাঝিপাড়ার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


নিহত ফজিলা বেগম ওই গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফজিলাকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ পাননি মেয়েরা।

এ সময় বৃদ্ধার বসতঘরটির দরজা ও জানালা বন্ধ ছিল। শনিবার সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে মেয়েরা ওই বৃদ্ধাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের বোরো ধানের জমির পাশে ফজিলার মরদেহ দেখতে পান তারা।

ফজিলা বেগমের স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলা, কান ও হাতে থাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।


বিজ্ঞাপন


কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, ফজিলার মুখে কাদা মাখানো ছিল। তার একটি কান কাটা ও নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাকে হত্যা করে গুম করার জন্য মরদেহটি লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর