সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অস্ত্র লুট মামলায় সলঙ্গা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

অস্ত্র লুট মামলায় সলঙ্গা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রেফতার

সিরাজগঞ্জে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় সলঙ্গা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ৫ আগস্ট সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা দুই মামলার এজাহারনামীয় আসামি আলম রেজা।

আজ সকালে গোপন সংবাদের হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর