শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

শার্শায় ঈদের জামাতের সময় পরিবর্তন নিয়ে সংঘর্ষ

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

শার্শায় ঈদের জামাতের সময় পরিবর্তন নিয়ে সংঘর্ষ

যশোরের শার্শায় ঈদুল ফিতরের নামাজের সময় পরিবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সকালে শার্শা উপজেলার সদর ইউনিয়নের বেড়ি-নারায়ণপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ঈদের নামাজের সময় ১০ মিনিট বাড়ানোর প্রস্তাব দেন। এ বিষয়ে ক্যাশিয়ার আব্দুর রশিদ ইমামের সঙ্গে আলোচনা করলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে একই গ্রামের মোখলেস (৫২), আজিজ (৪০) ও আলিম (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে রশিদ ও তার সহযোগীদের ওপর হামলা চালান। এতে বেড়ি-নারায়ণপুর গ্রামের দুলু বেপারীর ছেলে আব্দুর রশিদ (৫৩), শাহাজান (৪৫) এবং কদম আলীর ছেলে আয়াত আলী (৬৫) নামের তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। থানায় অভিযোগ করলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর