বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় অবৈধ সিগারেটসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০২:২১ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় অবৈধ সিগারেটসহ গ্রেফতার ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রাঙামাটি জেলার কোতোয়ালি থানার বাসিন্দা মো. শওকত আকবর (৩৪) এবং পিকআপ চালক মো. বাদশা (২৬)।

রোববার (২৩ মার্চ) সকালে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় চালানো অভিযানে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ওরিস ও মন্ড ব্র্যান্ডের মোট ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬ হাজার ৩৮০ কার্টন) সিগারেট জব্দ করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত সিগারেট এবং পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর