বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। 

রোববার  (১৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শ্রী সুমন কুমার সূত্রধর (৩৫) পাবনা জেলার জগন্নাথপুর উপজেলার হাটুরিয়া বেড়ামাড়া এলাকার শ্রী জীবন চন্দ্র সূত্রধরের ছেলে। 

বাঘের বাজারে অবস্থিত পল্লি মঙ্গল এনজিওর একটি শাখায় তিনি কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুমন কুমার মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বাঘের বাজারে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর